Class X Geography পঞ্চম অধ্যায় ভারত । ভারত অধ্যায় থেকে মান -১ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর । #2

Class X Geography পঞ্চম অধ্যায় ভারত । ভারত অধ্যায় থেকে মান -১ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর । #2

১) দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর:- আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ।

২) হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ? 
উত্তর:- দেরাদুনে

৩) 'প্রাচ্যের নন্দনকানন ' কাকে বলে ? 
উত্তর:- কাশ্মীর উপত্যকাকে । 

৪) কারেওয়া কি ? 
উওর:- কাশ্মীর উপত্যকায় ধাপযুক্ত ভূমি হল কারেওয়া । এখানকার মৃত্তিকা কারেওয়া নামে পরিচিত ।

৫) কারেওয়া মৃত্তিকায় কি চাষ হয় ? 
উত্তর:- জাফরান চাষের উপযোগী ।

৬) হিমালয় পর্বত উৎপত্তি লাভ করেছে কোন আলোড়নের ফলে ? 
উত্তর:- গিরিজনি আলোড়ন ।

৭) ভারতের বৃহত্তম সমভূমি বিস্তার লেখ? 
উত্তর:- পশ্চিমে পাঞ্জাব থেকে পূর্ব অসম এবং উত্তর হিমালয় থেকে দক্ষিণ উপদ্বিতীয় মালভূমি পর্যন্ত প্রায় ৫.৫ লক্ষ বর্গ কিমি ক্ষেত্রফল ।

৮) পঞ্চননদের দেশ কাকে বলে বা বলা হয় ?
উত্তর:- ভারতের পাঞ্জাবকে ।

৯) বেট কি ? 
উত্তর :- সিন্ধু সমভূমির নবীন পলি গঠিত অঞ্চল হল বেট । 

১০) ধায়া কি ?
উত্তর:- সিন্ধু সমভূমির প্রাচীন পলি গঠিত অনুচ্চ টিলাময় ও খোয়াই অঞ্চল হল ধায়া । 

১১) খোশ কি
উত্তর:- সিন্ধু সভভূমির উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশ খোশ নামে পরিচিত ।

১২)ভাবর ও তাড়াই এর পার্থক্য? (৫)

১৩) ভাঙ্গার কি ? 
উত্তর:- উচ্চগঙ্গা সমভূমির প্রাচীন পলি গঠিত অঞ্চল হল ভাঙ্গার ।

১৪) খাদার কি ? 
উত্তর:- গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত অঞ্চল হল খাদার ।

১৫) দোয়াব কি ? 
উত্তর:- গঙ্গা - যমুনা মধ্যবর্তী সমভূমি দোয়াব নামে পরিচিত ।

১৬) ভূর কি ? 
উত্তর:- গঙ্গা সমভূমির দোয়াবের বালিগঠিত ভূমি হল ভূর ।

১৭) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোথায় লক্ষ্য করা যায় ? 
উত্তর:- নিম্ন গঙ্গা সমভূমির অংশে ( গঙ্গা - ব্রহ্মপুত্রের অংশে ) 

১৮) ব্রহ্মপুত্র সমভূমিতে কি কি চোখে পড়ে ? 
উত্তর:- অসংখ্য জলাভূমি ও অশ্বক্ষুরাকৃতি হ্রদ চোখে পড়ে ।

১৯) থর মরুভূমি কোথায় অবস্থিত ? 
উত্তর:- রাজস্থানে ।

২০) ভাঙ্গার ও খাদার এর পাথক্য লেখ ? (৫)

২১)ছোটোনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর:-পরেশনাথ ।

২২)রাজস্থান মরু অঞ্চলের পশ্চিমাংশ কী নামে পরিচিত?
উত্তর :- মরুস্থলী

২৩)তাণ্ডী নদীটির উত্তর দিকে কোন পর্বত অবস্থিত?
উত্তর:- সাতপুরা ।

২৪) ময়দান কী ? 
উত্তর:- কর্ণাটক মালভূমির পূর্বাংশের উঁচুনীচু ভূমিভাগ।

২৫) ভারতের বৃহত্তম মালভূমি কোনটি?
উত্তর:- দাক্ষিণাত্য মালভূমি ।

২৬)খাদার অঞ্চল পাঞ্জাবে কী নামে পরিচিত?
উত্তর:- বেট । 

২৭)সাতপুরা পর্বত কোন্ দুটি নদীর মাঝে অবস্থিত?
উত্তর:- নর্মদা ও তাপী। 

২৮) থর মরুর পূর্বদিকে আরাবল্লি পর্বতের পাদদেশকে কী বলে ?
উত্তর:- বাগর।

২৯) আরাবল্লির পশ্চিম অংশের প্লাবন অঞ্চল কী নামে পরিচিত ?
উত্তর:- রোহি।

৩০)ভারতের বৃহত্তম মালভূমি কোনটি?
উত্তর:- দাক্ষিণাত্য মালভূমি । 

৩১)মালনাদ কাকে বলে ?
উত্তর:- দাক্ষিণাত্য মালভূমির দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত কর্ণাটক মালভূমি গ্র্যানাইট ও নিস শিলা দ্বারা গঠিত । কানাড়ি ভাষায় 'মালনাদ' কথাটির অর্থ পাহাড়ি দেশ । 

৩২) ময়দান কী ?
উত্তর:- কর্ণাটক মালভূমির পূর্বদিকে নীচু তরঙ্গায়িত মালভূমি ময়দান নামে পরিচিত। এটি গ্র্যানাইট ও নিস শিলা দ্বারা গঠিত। এখানকার মাটির রং লাল। 

৩৩) মরুস্থলী কি ? 
উত্তর :- মরুভূমি অঞ্চলে বালি ও প্রস্তরময় যে অঞ্চল দেখা যায়, তাকে মরুস্থলী বলা হয়। 

৩৪) মরুস্থলী শব্দটির অর্থ কি ? 
উত্তর:- 'মরুস্থলী' শব্দের অর্থ মৃতের দেশ। 

৩৫)কচ্ছের রণ কী?
উত্তর:- গুজরাটের উত্তরে এবং কচ্ছ উপদ্বীপের উত্তর-পূর্বাংশে অগভীর লবণাক্ত জলাভূমিকে রণ বলে। 

৩৬) ভারতের একমাত্র সিংহ অভয়ারণ্য কোনটি ?বা
 ভারতে একমাত্র কোথায় সিংহ দেখা যায়? 
 উত্তর:- গিরনার অরণ্য। 
 
৩৭) পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনা করো ( পার্থক্য ) (৫)

৩৮) এশিয়ার বৃহত্তম হ্রদের নাম কি ? 
উত্তর:- (লেগুন) 'চিলকা' ।

৩৯) তামিলনাড়ু উপকূল কি নামে পরিচিত ? 
উত্তর:- করমন্ডল নামে পরিচিত ।

 ৪০) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে লেখ ? ( ৫)

৪১) উপকূলীয় সমভূমির গুরুত্ব লেখো ? (৫)

৪২) কত ডিগ্রি চ্যানেলের মাধ্যমে দ্বীপগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে ? 
উত্তর:- ১০ ডিগ্রি 

৪৩) ভারতের একটি আগ্নেয় দ্বীপের নাম লেখ ? 
উত্তর:- ব্যারেন 

৪৪) ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে? 
উত্তর:- লাক্ষাদ্বীপ ও মিনকয় দ্বীপপুঞ্জ । 

৪৫) ভারতের দ্বীপপুঞ্জের গুলির গুরুত্ব লেখো? 
উত্তর:-
 ১) ভারতের উভয় দ্বীপপুঞ্জ পর্যটন শিল্প বেশি উন্নত ।
২) এখানে প্রচুর মাছ ধরা হয় ।
৩) প্রতিরক্ষা বিষয়ে আনদাবান ও নিকোবর দ্বীপপুঞ্জয় গুরুত্ব বাড়ছে । 

৪৬) কাকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় ?  
উত্তর:- কাবেরী বদ্বীপকে । 

৪৭) ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম ?
উত্তর:- কাঞ্চনজঙ্ঘা ।

৪৮) ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি ?
উত্তর:- আরাবল্লী ।

৪৯) ভাষার ভিত্তিতে গড়ে ওঠা ভারতের প্রথম রাজ্যের নাম কি ? 
উত্তর:- অন্ধ্রপ্রদেশ।

৫০) ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি?
উত্তর:- কন্যাকুমারী অন্তরীপ । 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

class 9 গ্রহরূপে পৃথিবী - প্রথম অধ্যায় থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা । Geography

নবম শ্রেণির প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর ।

ভূগোল Class-9 :- দ্বিতীয় অধ্যায় :- পৃথিবীর গতিসমূহ :-

অষ্টম শ্রেণীর ভূগোল দক্ষিন আমেরিকা থেকে কিছু প্রশ্ন ও উত্তর ।Class 8 South america Chapter 10th question answer ...

Class 8 উত্তর আমেরিকা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন । North America Geography Chapter 9 | WBBSE ।

নবম শ্রেণীর ভূগোল :- পশ্চিমবঙ্গ

class 9 ভূগোল পশ্চিমবঙ্গ অষ্টম অধ্যায় থেকে মান 1 এর 40 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা । পর্ব - 2

সংস্কার :- বৈশিষ্ট্য ও পর্যালোচনা

দশম শ্রেনীর ছাত্র - ছাত্রীর জন্য । সহজ ভাবে অংঙ্ক করতে হলে ।

(Class :- XI ) পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়