নবম শ্রেণির প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর ।

১) প্রথম কে ধারণা করেন পৃথিবীর আকৃতি গোল ?
উত্তর :- অ্যারিস্টটল ।

২) কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় ?
উত্তর :- পৃথিবী কে । 

৩) বেডফোর্ড লেভেল পরীক্ষা কে করেন ? 
উত্তর :- অ্যালফ্রেড ওয়ালেস । 

৪) কাকে নীল গ্রহ বলা হয় ?
উত্তর :- পৃথিবী কে বলা হয় । 

৫) বর্তমানে সৌরজগতের গ্রহের সংখ্যা কত ?
উত্তর :- ৮ টি

৬)আয়তনের বিচারে গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান কত ? 
উত্তর :- পঞ্চম

৭)নক্ষত্র কি বা কাকে বলে ?
উত্তর :- যে সকল জ্যোতিষ্ক মিটমিট করে জ্বলে, যাদের তাপ ও আলো আছে, তাদের বলে নক্ষত্র ।

৮)সৌরজগতে কুলীন গ্রহের সংখ্যা কত ? 
উত্তর :- ৮ টি

৯)পৃথিবীর গোলত্বের প্রমাণ করতে যে খালকে ব্যবহার করা হয় তার নাম কি ?
উত্তর :- বেডফোর্ড খালকে ব্যবহার করা হয়।

৯) দুরবীন যন্ত্র আবিষ্কার করেন কে ?
উত্তর :-গ্যালিলিয়ো গ্যালিলি
১০) বর্তমানে বামন গ্রহের সংখ্যা কত ?
উত্তর :-5টি
-------------------------------------------------------------
১১) সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত কিমি ? 
উত্তর :-15 কোটি কিমি।

১২) সৌরজগতের কোন গ্রহকে নীলগ্রহ বলে ?
উত্তর :-পৃথিবী । 

১৩) পৃথিবী সমতল হলে তিনটি লাঠিকে কী রকম দেখাত হবে ?
উত্তর :-সমান দৈর্ঘ্যের দেখাত।

১৪) পৃথিবী গোল তার প্রত্যক্ষ প্রমাণ কি ? 
উত্তর :-মহাকাশ থেকে তোলা আলোকচিত্র ।
১৫) দিগন্তরেখার আকৃতি কীরূপ ?
উত্তর :-দিগন্তরেখার আকৃতি গোলাকার

১৬)জ্যোতিষ্ক কি ?
উত্তর :- সীমাহীন আকাশে উজ্জ্বল এক ঝাঁক আলোকবিন্দুকে জ্যোতিষ্ক বলে 

১৭)সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কী? 
উত্তর :- বৃহস্পতি । 

১৮) IAU-এর পুরোকথা কী? 
উত্তর :- International Astronomical Union I

১৯) ২০০৬ সালে কোন গ্রহকে বামন গ্রহ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর :- প্লুটোকে
২০)GPS ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম কয়টি উপগ্রহের প্রয়োজন?
উত্তর :- ৩ টি 
_____________________________________________________
২১)পৃথিবীর অভিকর্ষজ বলের মান কোন অঞ্চলে সবচেয়ে কম?
উত্তর :- নিরক্ষীয় অঞ্জলে ।

২২)পৃথিবীপৃষ্ঠের সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন?
উত্তর :- পৃথিবীর আকৃতি অভিগত গোলক হওয়ার জন্য পৃথিবীপৃষ্ঠের সর্বত্র আবর্তন বেগ সমান নয়।

২৩)কোরিওলিস বলের অন্য নাম কী? 
উত্তর :-কোরিওলিস বলের অন্য নাম অপকেন্দ্র বল।

২৪)বেডফোর্ড খালে অ্যালফ্রেড ওয়ালেস কী প্রমাণ করেন?
উত্তর:-বেডফোর্ড খালে অ্যালফ্রেড ওয়ালেস পৃথিবীর গোলত্বের প্রমাণ করেন।

২৫)পৃথিবীর চাপের দৈর্ঘ্য কোন দিক থেকে কোন দিকে কমে?
উত্তর :- পৃথিবীর চাপের দৈর্ঘ্য মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে কমতে থাকে।

২৬)পৃথিবীর আবর্তনের ফলে কোন্ বল সৃষ্টি হয়?
উত্তর :- পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রাতিগ বল সৃষ্টি হয়

২৭) GEOID কথার অর্থ কী?
উত্তর :- GEOID কথার অর্থ পৃথিবীর আকৃতি পৃথিবী সদৃশ।

 ২৮)সৌরজগতের কোন্ গ্রহকে 'লাল গ্রহ' বলা হয় ?
 উত্তর :- মঙ্গলকে 

 ২৯) উপগ্রহ নেই এমন দুটি গ্রহের নাম কি লেখো 
 উত্তর :- বুধ ও শুক্র।

 ৩০) সৌরজগতে আয়তনে বৃহত্তম গ্রহ কোনটি?
 উত্তর :-বৃহস্পতি
----------------------------------------------------------------
 ৩১)সূর্যের নিকটতম গ্রহ কোনটি ?
 উত্তর :-বুধ।

 ৩২)অভিগত গোলক কাকে বলে?
 উত্তর :-যে গোলকের দুই বিপরীত প্রান্ত ঈষৎ চাপা এবং মধ্যভাগ ঈষৎ স্ফীত সেই প্রকার গোলাকৃতি ঘনবস্তুর আকৃতিকে অভিগত গোলক বলে। যেমন পৃথিবীর আকৃতি।

 ৩৩) আয়তন অনুসারে সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ দুটির নাম কি?
 উত্তর :-আয়তন অনুসারে সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ দুটি হল বৃহস্পতি ও বুধ।

 ৩৪) সৌরজগৎ কী?
 উত্তর :-সূর্যের চারদিকে বিভিন্ন গ্রহ, গ্রহাণুপুঞ্জ, উপগ্রহ সূর্যের আকর্ষণে নিজে নিজ কক্ষপথে নির্দিষ্ট বেগে ঘুরে চলেছে এই সমগ্র সৌর পরিবারকেই সৌরজগৎ বলে।

 ৩৫) G.P.S. কী? এটির সাহায্যে কী কাজ করা হয়?
 উওর :- কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং সময় অর্থাৎ কোন স্থানের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত প্রযুক্তিকে GPS বলা হয়। এর সাহায্যে পৃথিবীর কোনো স্থানের দ্রাঘিমা, উচ্চতা, অক্ষাংশ প্রভৃতি সম্পর্কে জানা যায় । 

 ৩৬)জিওড বলতে কী বোঝো?
 উত্তর :- গ্রিক শব্দ Geoeides থেকে আসা জিওড শব্দের অর্থ হলো পৃথিবীর মতো। পৃথিবীর আকৃতির সঙ্গে অন্য কোন বস্তুর আকৃতির কোন মিল না থাকায় পৃথিবী তার নিজের আকৃতির সঙ্গেই একমাত্র তুলনীয়। তাই একে জিওড বলে।

 ৩৭) কুপার বেল্ট কি?
 উত্তর :- আমাদের সৌরজগতের একটি গ্রহ নেপচুন এর কক্ষপথ থেকে প্রায় 300 কোটি কিলোমিটার দূরে এই কুপার বেল্টের অস্তিত্ব আছে। এই কুপার বেল্টের মহাজগতিক বস্তুকণা দিয়েই আমাদের সৌরজগতের উৎপত্তি হয়েছে।

 ৩৮) বামন গ্রহ কাকে বলে?
 উত্তর :- মহাকাশে এমন কিছু গ্রহ আছে, যারা নির্দিষ্ট কক্ষপথে সূর্য বা কোন নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করলেও তাদের কক্ষপথে সন্নিহিত অঞ্চল থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার মহাজাগতিক বস্তু কে সরিয়ে দিতে অক্ষম, তাদের বামন গ্রহ বলা হয়। এই বামন গ্রহের একটি আদর্শ উদাহরণ হল সৌর জগতের সর্বশেষ গ্রহ প্লুটো।

 ৩৯) দিগন্ত রেখা বলতে কী বোঝো? 
 উত্তর :- সমুদ্রের ধারে বা কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন একটি বৃত্ত রেখায় মিশেছে। এ বৃত্ত রেখাকে দিগন্ত রেখা বলে।

 ৪০) পৃথিবীর গভীরতম স্থানটি কোন মহাসাগরে রয়েছে ? 
 উওর :- প্রশান্ত মহাসাগরে । 
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

class 9 গ্রহরূপে পৃথিবী - প্রথম অধ্যায় থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা । Geography

ভূগোল Class-9 :- দ্বিতীয় অধ্যায় :- পৃথিবীর গতিসমূহ :-

অষ্টম শ্রেণীর ভূগোল দক্ষিন আমেরিকা থেকে কিছু প্রশ্ন ও উত্তর ।Class 8 South america Chapter 10th question answer ...

Class 8 উত্তর আমেরিকা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন । North America Geography Chapter 9 | WBBSE ।

নবম শ্রেণীর ভূগোল :- পশ্চিমবঙ্গ

class 9 ভূগোল পশ্চিমবঙ্গ অষ্টম অধ্যায় থেকে মান 1 এর 40 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা । পর্ব - 2

সংস্কার :- বৈশিষ্ট্য ও পর্যালোচনা

দশম শ্রেনীর ছাত্র - ছাত্রীর জন্য । সহজ ভাবে অংঙ্ক করতে হলে ।

(Class :- XI ) পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়