class 9 ভূগোল পশ্চিমবঙ্গ অষ্টম অধ্যায় থেকে মান 1 এর 40 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা । পর্ব - 2

class 9 ভূগোল পশ্চিমবঙ্গ অষ্টম অধ্যায় থেকে মান 1 এর 40 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা । পর্ব - 1
1) পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নদীর নাম কী ?
উত্তর:- হুগলি (ভাগীরথী-হুগলি)

2) পশ্চিমবঙ্গের দুটি বরফ গলা জলের পুষ্ট নদীর নাম লেখো !
উত্তর:- তিস্তা ও তোর্সা ।

3) উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কী? 
উত্তর:- তিস্তা নদী ।

4) সেবক ব্রিজ কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর:- তিস্তা নদীর অপর । 
5) সুন্দরবন অঞ্চলের দুটি নদীর নাম লেখ ? 
উত্তর:- মাতলা ও বিদ্যাধরী নদী । 

6) ভাগীরথী দুটি উপনদীর নাম লেখ 
উত্তর:- ময়ূররাখী ও অজয় ।

7) কোন নদকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় ?
উত্তর:- দামোদর নদকে ।

8) পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্রেশ্বরে উষ্ণপ্রস্রবণ দেখা যায় ?
উত্তর:- বীরভূম জেলা ।

9) ত্রাসের নদী বলা হয় কোন নদীকে ?
উত্তর:- তিস্তা নদীকে ।

10) মালভূমি অঞ্চলের নদীগুলি কোন জলে পুষ্ট ?
উত্তর:- বৃষ্টির জলে ।

11) উত্তরবঙ্গের নদীগুলি কোন জলে পুষ্ট ?
উত্তর:- বরফ গলা জলে ।

12) কাংসাবতী নদীকে স্থানীয় ভাষায় কি বলে ?
উত্তর:- কাঁসাই বলে ।

13) পশ্চিমবঙ্গ অসম সীমান্ত দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে তার নাম কি? 
উত্তর:- সংকোশ ।

14) পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খালের নাম কি ?
উত্তর:- মেদিনীপুর খাল ।

15) কোন নদীকে মেদিনীপুরের দুঃখ বলা হয় ?
উত্তর:- কংসাবতীকে ।

16) ভৌমজল শব্দের অর্থ কি ?
উত্তর:- ভৌমজল শব্দের অর্থ হল ভূগর্ভস্থ জল ।

17) পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি ?
উত্তর:- গঙ্গা নদী ।

18) কি নামে গঙ্গা নদীর একটি শাখা বাংলাদেশে প্রবেশ করেছে ? 
উত্তর:- পদ্মা নদী নামে ।

19) ভৌম জল কি ?
উত্তর:- বৃষ্টিপাতের পর সেই জল যখন মৃত্তিকা স্তর ভেদ করে ভূগর্ভে সঞ্চিত হয় তখন তাকে ভৌমজল বলে ।

20) পশ্চিমবঙ্গে কি কি পদ্ধতিতে জল সেচ করা হয় ? 
উত্তর:- কূপ, নলকূপ ও খালের মাধ্যমে ।
21) পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায় ? 
উত্তর:- উত্তরের পার্বত্য অঞ্চলে । 

22) পশ্চিমবঙ্গের শীতলতম জেলার নাম ? 
উত্তর:- দার্জিলিং

23) কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় ?
উত্তর:- দক্ষিণ - পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ।

24) কালবৈশাখী ঝড়ের অন্য নাম কি ?
উত্তর:- নরওয়েস্টার ।

25) পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় দেখা যায় কোন ঋতুতে ?
উত্তর:- শরৎ ঋতুতে

26) পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার নাম কি ?
উত্তর:- পুরুলিয়া ।

27) পশ্চিমবঙ্গের আর্দ্রতম জেলার নাম কি ?
উত্তর:- দার্জিলিং ।

28) পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের প্রকৃতির ?
উত্তর:- ক্রান্তীয় মৌসুমি ।

29) পশ্চিমবঙ্গের কোথায় কোথায় শীতকালে তুষারপাত হয় ?
উত্তর:- দার্জিলিং ও কালিম্পং পার্বত্য অঞ্চলে ।

30) পশ্চিমবঙ্গের শরৎকালীন ঝড় বৃষ্টিকে কি বলে ?
উত্তর:- আশ্বিনের ঝড় ।

31) পশ্চিমবঙ্গে কখন পশ্চিমঝঞ্ঝা হয় ?
উত্তর:- শীতকাল ।

32) পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কি ?
উত্তর:- আসানসোল ।

33) পশ্চিমবঙ্গের কোন জেলায় সামুদ্রিক ঘূর্ণিঝড়ের 
প্রকোপ খুব বেশি হয় ? 
উত্তর:- পূর্ব মেদিনীপুরে ।

34) পশ্চিমবঙ্গে কোন কোন মাস নিয়ে বর্ষাকাল বিরাজ করে ?
উত্তর:- জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ।( জুন , জুলাই , আগস্ট সেপ্টেম্বর ) ।

35) গ্রীষ্মকালের লো প্রবাহিত হয় পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ? 
উত্তর:- পশ্চিমের মালভূমি অঞ্চলে ।

36) পশ্চিমবঙ্গের কোথায় আবহাওয়া দপ্তর অফিস রয়েছে ?
উত্তর:-আলিপুরে । 

37) পশ্চিমবঙ্গের কোন কোন মাছ নিয়ে গ্রীষ্মকাল বিরাজ করে ?
উত্তর:- মার্চ থেকে মে মাস পর্যন্ত ।( মার্চ , এপ্রিল , মে ) ।

38) কোন মাসে পশ্চিমবঙ্গে দক্ষিণ-পশ্চিম বায়ুপ্রবাহ ঘটে 
উত্তর:- জুলাই মাসে । 

39) মৌসুমী শব্দের অর্থ কি ? 
উত্তর:-ঋতু বা কাল ‌ ।

40) আশ্বিনের ঝড় কি ?
উত্তর:- পশ্চিমবঙ্গে শরৎকালে সাধারণত বৃষ্টি হয় না । কখনো কখনো আশ্বিন মাসে দক্ষিণের বঙ্গোপসাগর থেকে আগত ঘূর্ণিঝড়ের প্রভাব এখানে ঝড় বৃষ্টি হয় একে আশ্বনের ঝড় বলে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

class 9 গ্রহরূপে পৃথিবী - প্রথম অধ্যায় থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা । Geography

নবম শ্রেণির প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর ।

ভূগোল Class-9 :- দ্বিতীয় অধ্যায় :- পৃথিবীর গতিসমূহ :-

অষ্টম শ্রেণীর ভূগোল দক্ষিন আমেরিকা থেকে কিছু প্রশ্ন ও উত্তর ।Class 8 South america Chapter 10th question answer ...

Class 8 উত্তর আমেরিকা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন । North America Geography Chapter 9 | WBBSE ।

নবম শ্রেণীর ভূগোল :- পশ্চিমবঙ্গ

সংস্কার :- বৈশিষ্ট্য ও পর্যালোচনা

দশম শ্রেনীর ছাত্র - ছাত্রীর জন্য । সহজ ভাবে অংঙ্ক করতে হলে ।

(Class :- XI ) পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়