নবম শ্রেণীর ভূগোল :- পশ্চিমবঙ্গ
1) বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা কত ?
উত্তর:- 23টি ।
2) পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয় ? বা কত সালে গঠিত হয় ?
উত্তর:- ১৯৪৭ সালে ( 1947 সালে ) ।
3) কোন জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় ?
উত্তর:- দার্জিলিং ।
4) কোন কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা রয়েছে ?
উত্তর:- ৩টি দেশের সাথে । যথা:- বাংলাদেশ , নেপাল , ভুটান ।
5) জনসংখ্যা বিচারে পশ্চিমবঙ্গ কততম স্থান অধিকার করেছে ?
উত্তর:- চতুর্থ ।
6) জনঘনত্ব বিচার ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যের নাম কী ?
উত্তর:- পশ্চিমবঙ্গ ( জনঘনত্ব ১০২৯ / বর্গকিমি ) ।
7) পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী ?
উত্তর:- কলকাতা ।
8) ভারতের তৃতীয় বৃহত্তম শহরের নাম কী ?
উত্তর:- কলকাতা
9) কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে ?
উত্তর:- পুরুলিয়া , বাঁকুড়া , বর্ধমান , নদীয়া ।
১০ ) পশ্চিমবঙ্গের কয়টি প্রতিবেশী রাজ্য আছে ?
উত্তর:- পাঁচটি প্রতিবেশী রাজ্য রয়েছে । যথা:- অসম , সিকিম , বিহার , ঝাড়খন্ড , ওড়িষ্যা ।
11 ) পশ্চিমবঙ্গের কোন দেশের সাথে দীর্ঘতম সীমানা রয়েছে ?
উত্তর:- বাংলাদেশ ।
12) পশ্চিমবঙ্গের কোন রাজ্যের সাথে দীর্ঘতম সীমানা রয়েছে ?
উত্তর:- ঝাড়খণ্ডের সঙ্গে ।
13) পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়ছে কোন রেখা ?
উত্তর:- অক্ষরেখা / কর্কটক্রান্তি রেখা ২৩½ ডিগ্রি উত্তর ।
14) আন্তর্জাতিক সীমারেখা দৈর্ঘ্য বিচারে পশ্চিমবঙ্গ ভারতে কত তম স্থান অধিকার করেছে ?
উত্তর:- দ্বিতীয় ।
15) পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল কত ?
উত্তর:- ৮৮৭৫২ বর্গ কিমি ।
16) পশ্চিমবঙ্গের নবীন গঠিত জেলার নাম কী ?
উত্তর:- পশ্চিম বর্ধমান ।
17) কলকাতা জেলাটি পশ্চিমবঙ্গের কোন বিভাগের অন্তর্গত ?
উত্তর:- প্রেসিডেন্সি বিভাগ
18) আয়তন বা ক্ষেত্রফলের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম কী ?
উত্তর:- দক্ষিণ 24 পরগনা ।
19) কৃষ্ণনগর কোন জেলার অন্তর্গত ?
উত্তর:- নদীয়া জেলার ।
20) ঝাড়খণ্ডের রাজধানীর নাম কী?
উত্তর:- রাচি ।
21) ভূ প্রাকৃতিক অনুযায়ী পশ্চিমবঙ্গকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ?
উত্তর:- 3 টি । যথা:- ১) উত্তরে পার্বত্য অঞ্চল , ২) পশ্চিমের মালভূমি অঞ্চল , ৩) সমভূমি অঞ্চল ।
22) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর:- সান্দাকফু ( উচ্চতা ৩৬৩০ মিটার )
23) মামা ভাগনা পর্বত কোন জেলায় রয়েছে ?
উত্তর:- বীরভূম জেলায় ।
24) দিয়ারা কী ?
উত্তর:- মালদহ জেলায় দক্ষিনাংশে গঙ্গানদীর তীরবর্তী নবীন পলি গঠিত উর্বর ভূমিভাগ দিয়ারা নামে পরিচিত
25) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সবচেয়ে
উঁচু পাহাড়ের নাম কী ?
উত্তর:- অযোধ্যা ।
26) বরেন্দ্রভূমি কী ?
উত্তর:- পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমির প্রাচীন পলি গঠিত উচ্চভূমি অঞ্চলকে বলে বরেন্দ্রভূমি ।
27) কোন পর্বতশ্রেণী দার্জিলিং জেলাকে নেপাল থেকে পৃথক করেছে ?
উত্তর:- সিংগালিলা ।
28) অযোধ্যা পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর:- গোর্গাবুর ।
29) তারাই কথার অর্থ কী ?
উত্তর:- স্যাঁতস্যাঁতে ভূমিভাগ ।
30) সাঁওতালি ভাষায় রাঢ় শব্দের অর্থ কী ?
উত্তর:- রুক্ষ পাথরে জমি
31) পশ্চিমবঙ্গের মালভূমির অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর:- গোরগাবুর ।
32) ভাগীরথী নদীর দক্ষিণ অংশ কী নামে পরিচিত ?
উত্তর:- হুগলি ।
33) বাদা কী ?
উত্তর:- সুন্দরবনের কর্দমাক্ত নিচু জেলা ভূমি ও বনভূমি বাদা নামে পরিচিত ।
34) তাল কথাটির অর্থ কী ?
উত্তর:- হ্রদ ।
35) পশ্চিমবঙ্গের কোন দিকে হিমালয় পর্বত অবস্থিত ?
উত্তর:- উত্তর দিকে ।
36) ডুয়ার্স শব্দের অর্থ কী ?
উত্তর:- দোয়ার বা দরজা ।
37) পশ্চিমবঙ্গ থেকে ভুটানে যাওয়া আসার পথ কে কি বলে ?
উত্তর:- ডুয়ার্স বলে ।
38) ব্যবিচ্ছিন মালভূমি কাকে বলা হয় ?
উত্তর:- পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমিকে ।
39) শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত ?
উত্তর:- বাঁকুড়ায় ।
40) পশ্চিমবঙ্গের কোন জেলায় বালিয়াড়ি দেখা যায় ?
উত্তর:- পূর্ব মেদিনীপুর ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন