Class X Geography পঞ্চম অধ্যায় ভারত । ভারত অধ্যায় থেকে মান -১ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর । #2
Class X Geography পঞ্চম অধ্যায় ভারত । ভারত অধ্যায় থেকে মান -১ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর । #2 ১) দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? উত্তর:- আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ । ২) হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ? উত্তর:- দেরাদুনে ৩) 'প্রাচ্যের নন্দনকানন ' কাকে বলে ? উত্তর:- কাশ্মীর উপত্যকাকে । ৪) কারেওয়া কি ? উওর:- কাশ্মীর উপত্যকায় ধাপযুক্ত ভূমি হল কারেওয়া । এখানকার মৃত্তিকা কারেওয়া নামে পরিচিত । ৫) কারেওয়া মৃত্তিকায় কি চাষ হয় ? উত্তর:- জাফরান চাষের উপযোগী । ৬) হিমালয় পর্বত উৎপত্তি লাভ করেছে কোন আলোড়নের ফলে ? উত্তর:- গিরিজনি আলোড়ন । ৭) ভারতের বৃহত্তম সমভূমি বিস্তার লেখ? উত্তর:- পশ্চিমে পাঞ্জাব থেকে পূর্ব অসম এবং উত্তর হিমালয় থেকে দক্ষিণ উপদ্বিতীয় মালভূমি পর্যন্ত প্রায় ৫.৫ লক্ষ বর্গ কিমি ক্ষেত্রফল । ৮) পঞ্চননদের দেশ কাকে বলে বা বলা হয় ? উত্তর:- ভারতের পাঞ্জাবকে । ৯) বেট কি ? উত্তর :- সিন্ধু সমভূমির নবীন পলি গঠিত অঞ্চল হল বেট । ১০) ধায়া কি ? উত্তর:- সিন্ধু সমভূমির প্রাচীন পলি...