সংস্কার :- বৈশিষ্ট্য ও পর্যালোচনা
সংস্কার:- বৈশিষ্ট্য ও পর্যালোচনা
১) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কী?
উত্তর:- দিকদর্শন
২) ১৯ শতকে বাংলায় ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কী ছিল?
উত্তর:- সমাচার দর্পণ।
৩) প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি?
উত্তর:- সংবাদ প্রভাকর।
৪)' সম্বাদ কৌমুদী'-র সম্পাদনা কে শুরু করেন?
উত্তর:- রাজা রামমোহন রায়।
৫) ' সম্বাদ কৌমুদী' কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর:- ১৮২১ খ্রিস্টাব্দে।
৬) 'বামাবোধিনী' পত্রিকাটির প্রথম প্রকাশিত হয় কবে?
উত্তর:- ১৮৬৩ খ্রিস্টাব্দে।
৭)' বামাবোধিনী 'পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর:- উমেশচন্দ্র দত্ত।
৮) 'বামাবোধিনী' পত্রিকার উদ্দেশ্য কী ছিল?
উত্তর:- স্ত্রী শিক্ষার প্রসার ও নারীজাতির উন্নয়ন।
৯) ' বামাবোধিনী 'পত্রিকার প্রচার বন্ধ হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:- ১৯২৩ খ্রিস্টাব্দে।
১০) কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট সাপ্তাহিক পত্রিকার আবির্ভাব ঘটে?
উত্তর:- ১৮৫৩ খ্রিস্টাব্দে।
১১) ইংরেজি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর:- হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
১২) কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়?
উত্তর:- ১৮৯২ খ্রিস্টাব্দে
১৩) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হয়?
উত্তর:- ব্রিটিশ শাসনের বিরুদ্ধে।
১৪) নীলকর্দের অত্যাচারের কথা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর:- হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়
১৫) হুতুম প্যাঁচার নকশা-র প্রথম ভাগ কবে প্রকাশিত হয়?
উত্তর:- ১৮২৬ খ্রিস্টাব্দে।
১৬) হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর:- কালীপ্রসন্ন সিংহ।
১৭) নীলদর্পণ নাটকের রচয়িতা কে?
উত্তর:- দীনবন্ধু মিত্র।
১৮) কত খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রকাশিত হয়?
উত্তর:- ১৮৬০ খ্রিস্টাব্দে।
১৯) নীলদর্পণ নাটকে কাদের কথা বলা হয়েছে?
উত্তর:- নীল চাষী এবং নীলকর সাহেবের কথা বলা হয়েছে।
২০) নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন?
উত্তর:- মাইকেল মজনুসূদন দত্ত।
২১) গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কে প্রকাশ করেন?
উত্তর:- হরিনাথ মজুমদার।
২২) গ্রামবার্তা প্রকাশিকা কবে থেকে প্রকাশিত হয়?
উত্তর:- ১৮৬৩ খ্রিস্টাব্দ থেকে।
২৩) হরিনাথ মজুমদার কি নামে পরিচিত ছিল?
উত্তর:- কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিল।
২৪) প্রাচ্যবাদী কাদের বলা হয়?
উত্তর:- লর্ড বেন্টিংঙ্কের আমলে জনশিক্ষা কমিটির যে সকল সদস্য মনে করতেন যে, সরকারি টাকা প্রচলিত দেশীয় শিক্ষাখাতে ব্যয় করা উচিত, তাদের প্রাচ্যবাদী বলা হয়।
২৫) প্রাচ্য শিক্ষার একজন সমর্থক এর নাম লেখ?
উত্তর:- এইচ. টি প্রিন্সেপ।
২৬) পাশ্চাত্যবাদী কাদের বলা হয়?
উত্তর:- লর্ড বেন্টিংঙ্কের আমলে জনশিক্ষা কমিটির যে সকল সদস্য মনে করতেন যে, তরকারি টাকা পাশ্চাত্য শিক্ষা খাতে ব্যবহার করা উচিত, তাদের পাশ্চাত্যবাদী বলা হয়।
২৭) পাশ্চাত্য শিক্ষার একজন সমর্থকের নাম লেখ?
উত্তর:- আলেকজান্ডার ডাফ।
২৮) কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
উত্তর:-) ওয়ারেন হেস্টিংস।
২৯) কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৭৮১ খ্রিস্টাব্দে।
৩০) এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- স্যার উইলিয়াম জোনস।
৩১) এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৭৮৪ খ্রিস্টাব্দে
৩২) বারানসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- জোনাথন ডানকান।
৩৩) বারানসী সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৭৯২ খ্রিস্টাব্দে।
৩৪) ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- লর্ড ওয়েলেসলি।
৩৫) ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮০০ খ্রিস্টাব্দে।
৩৬) কোন আইনে ভারতীয় শিক্ষা খাতে এক লাখ টাকা ব্যয় করার কথা প্রথম বলা হয়েছে?
উত্তর:- ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনে।
৩৭) কত খ্রিস্টাব্দে মেকলে মিনিট পেশ করা হয়?
উত্তর:- ১৮৩৫ খ্রিস্টাব্দে।
৩৮) কোন গভর্নর জেনারেল ইংরেজি শিক্ষাকে (পাশ্চাত্য শিক্ষাকে) সরকারি শিক্ষানীতি বলে ঘোষণা করেন?
উত্তর:- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৩৯) পাশ্চাত্য শিক্ষা কত খ্রিস্টাব্দে সরকারি শিক্ষানীতি রূপে ঘোষিতহয়?
উত্তর:- ১৮২৩ খ্রিস্টাব্দে।
৪০) হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮১৭ খ্রিস্টাব্দে?
৪১) হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা কারা যুক্ত ছিলেন? উত্তর:- হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা যুক্ত ছিলেন ডেভিস হেয়ার, হাইড ইস্ট প্রমুখ।
৪২) কত খ্রিস্টাব্দে বিশপস কলেজ প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮১৯ খ্রিস্টাব্দে।
৪২) কত খ্রিস্টাব্দে বিশপস কলেজ প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮১৯ খ্রিস্টাব্দে।
৪৩) শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কারা প্রতিষ্ঠা করেন?
উত্তর:- উইলিয়াম কেরি, মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড।
৪৪) শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮০০ খ্রিস্টাব্দে।
৪৫) হিন্দু কলেজের বর্তমান নাম কী?
উত্তর:- প্রেসিডেন্সি কলেজ।
৪৬) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- ডেভিস হেয়ার।
৪৭) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮১৭ খ্রিস্টাব্দে।
৪৮) কোন বছর কলকাতার সংস্কৃত কলেজ স্থাপিত হয়?
উত্তর:- ১৮২৪ খ্রিস্টাবে।
৪৯) স্যার চার্লস উড কে ছিলেন?
উত্তর:- বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি।
৫০) কত খ্রিস্টাব্দে উডের নির্দেশনামা পেশ করা হয়?
উত্তর:- ১৮৫৪ খ্রিস্টাব্দে।
৫১) বিদ্যাসাগর নদিয়া বর্ধমান হুগলি জেলায় কটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
উত্তর:- ৩৫ টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
৫২) কত খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপিত হয়?
উত্তর:- ১৮৪৯ খ্রিস্টাব্দের ৭ ই মে।
৫৩) কে হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেন?
উত্তর:- জন এলিয়ট ড্রিংকওয়াটার বিটন।
৫৪) হিন্দু বালিকা বিদ্যালয় কি নামে প্রসিদ্ধ?
উত্তর:- বেথুন স্কুল নামে।
৫৫) কত খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠাত হয়?
উত্তর:- ১৮২২ খ্রিস্টাব্দে।
৫৬) অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- রাজা রামমোহন রায়?
৫৭) ক্যালকাটা মেডিকেল কলেজ কোন বড়লাটের আমলে স্থাপিত হয়?
উত্তর:- লর্ড উইলিয়াম বেন্টিষ্কের আমলে।
৫৮) কলকাতা মেডিকেল কলেজের অপর নাম কি নামে পরিচিত ছিল?
উত্তর:- জ্বর হাসপাতাল নামে পরিচিত ছিল।
৫৯) ক্যালকাটা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮৩৫ খ্রিস্টাব্দে।
৬০) মধুসূদন গুপ্ত কে ছিলেন?
উত্তর:- মধুসূদন গুপ্ত ছিলেন প্রথম ভারতীয় ডাক্তার যিনি পশ্চিমী ঔষধ প্রশিক্ষণ নেন।
৬১) মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত?
উত্তর:- মধুসূদন গুপ্ত ১৮৩৬ খ্রিস্টাব্দে ২৮ শে অক্টোবর ভারতের প্রথম শবব্যবচ্ছেদ করে চিরাচরিত কুসংস্কারকে ভাঙতে অসীম সাহসের পরিচয় দেন।
৬২) ইংরেজি আমলের স্থাপিত ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর:- কলকাতা বিশ্ববিদ্যালয়।
৬৩) কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দে।
৬৪) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলার কে ছিলেন? উত্তর:- লর্ড ক্যানিং।
৬৫) ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী?
উত্তর:- কাদম্বিনী গাঙ্গুলী।
৬৬) ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়?
উত্তর:-রাজা রামমোহন রায় কে।
৬৭) ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- রাজা রামমোহন রায়।
৬৮) কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮২৮ খ্রিস্টাব্দে ২০ আগস্ট।
৬৯) ব্রাহ্ম-সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- রাজা রামমোহন রায়।
৭০) আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- রাজা রামমোহন রায়।
৭১) ব্রাহ্মসমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮৩০ খ্রিস্টাব্দে।
৭২) আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮১৫ খ্রিস্টাব্দে।
৭৩) তিন আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়?
উত্তর:- ১৮৭২ খ্রিস্টাব্দে।
৭৪) সতীদাহ প্রথা কি?
উত্তর:- হিন্দু নারীর স্বামী মারা গেলে স্বামীর জ্বলন্ত চিতায় তার স্ত্রীকে পুড়িয়ে মারাকেই সতীদাহ প্রথা বলা হয়।
৭৫) সতীদাহ প্রথা নিবারণ আইন কত খ্রিস্টাব্দে পাশ?
উত্তর:- ১৮২৯ খ্রিস্টাব্দে।
৭৬) সতীদাহ নিবারণ আইন কে পাস করেন
উত্তর:- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৭৭) ডিরোজিও কে ছিলেন?
উত্তর:- ডিরাজিও ছিলেন হিন্দু কলেজের তরুণ শিক্ষক এবং নব্যবঙ্গ গোষ্ঠীর নেতা।
৭৮) ডিরোজিও পুরো নাম কী?
উত্তর:- হেনরি লুই রিভিয়ান ডিরাজিও।
৭৯) নব্যবঙ্গ (ইয়ং বেঙ্গল) কাদের বলা হয়?
উত্তর:- ডিরোজিও ও তার অনুগামীদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা
হয়।
৮০) নব্যবঙ্গ গোষ্ঠীর দুজন সদস্যের নাম লেখ?
উত্তর:- নব্য বঙ্গ গোষ্ঠী দুজন সদস্যের নাম হল রামতনু লাহিড়ি এবং দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।
৮১) ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি কাকে বলে?
উত্তর:- ডিরোজিওকে।
৮২) রবীন্দ্রনাথ কাকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্প বলে অভিহিত করেছেন?
উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
৮৩) কোন সমাজ সংস্কারকের আন্দোলনের ফলে বিধবাবিবাহ আইন পাস হয়?
উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলনের ফলে বিধবা আইন পাস।
৮৩) বিধবাবিবাহ আইন কবে পাস?
উত্তর:- ১৮৫৬ খ্রিস্টাব্দে।
৮৪) কোন বড়লাটের আমলে বিধবাবিবাহ আইন পাস হয়?
উত্তর:- লর্ড ক্যানিং এর আমলে।
৮৫) নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- কেশবচন্দ্র সেন।
৮৬) ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর:- কেশবচন্দ্র সেন।
৮৭) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- কেশবচন্দ্র সেন।
৮৮) ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮৬৬ খ্রিস্টাব্দে।
৮৯) কেশবচন্দ্র সেন কত খ্রিস্টাব্দে নববিধান ঘোষণা করেন? উত্তর:- ১৮৮০ খ্রিস্টাব্দে ।
৯০) যত মত তত পথ এই মন্তব্যের প্রবক্তা কে?
উত্তর:- রামকৃষ্ণ পরমহংসদেব।
৯১) রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮৯৭ খ্রিস্টাব্দে।
৯২) রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- স্বামী বিবেকানন্দ।
৯৩) ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়?
উত্তর:- স্বামী বিবেকানন্দ।
৯৪) স্বামী বিবেকানন্দের কয়েকটি গ্রন্থের নাম লেখ?
উত্তর:- স্বামী বিবেকানন্দের কয়েকটি গ্রন্থের নাম বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য, পরিব্রাজক ইত্যাদি।
৯৫) রামমোহন কবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন?
উত্তর:- ১৮২৫ খ্রিস্টাব?
৯৬) বিজয়কৃষ্ণ গোস্বামী কে ছিলেন?
উত্তর:- একজন সমাজ সংস্কারক ছিলেন।
৯৭) কত খ্রিস্টাব্দে বিজয় গোস্বামী জন্মগ্রহণ করেন?
উত্তর:- ১৮৪১ খ্রিস্টাবে।
৯৮) কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি ছিল?
উত্তর:- হুতুম প্যাঁচা।
৯৯) কে উনিশ শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন?
উত্তর:- বিনয় ঘোষ।
১০০) লালন ফকিরের অন্যতম শিষ্য কে ছিলেন?
উত্তর:- হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন