class 9 গ্রহরূপে পৃথিবী - প্রথম অধ্যায় থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা । Geography
1) পৃথিবী অভিগত গোলক হল কেন? উত্তর:- জন্মের পর থেকেই পৃথিবী মেরুরেখা বা অক্ষের উপর প্রবল বেগে ঘুরে চলেছে। মাঝবরাবর পৃথিবীর আবর্তনবেগ বেশি হওয়ায় এখানে কেন্দ্রাতিগ বল (Centrefugal force) বেশি। এই বল বস্তুকণাসমূহকে বাইরের দিকে অপসারিত করে। পৃথিবী যখন তরল বা নরম ছিল তখন কেন্দ্রাতিগ বলের কারণেই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল হয়েছে স্ফীত এবং মেরুপ্রদেশ চাপা। 2) দক্ষিণ মেরু একটু বেশি চাপা হয়েছে কেন? উত্তর:-পৃথিবী সৃষ্টির শুরু থেকেই এমনটি..। এর কারণ হল পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। আবর্তন বেগ দুই মেরু মাঝখান তথা বিষুব অঞ্চলে সবচেয়ে বেশি আর মেরুতে কম। মূল কারণেই দক্ষিণ মেরু একটু বেশি চাপা হয় । 3) Geoid ধারণাটির ব্যাখ্যা দাও ? উত্তর :- গ্রিক শব্দ জিও এর অর্থ পৃথিবী এবং ইয়ড এর অর্থ হল দর্শন বা দেখা যা থেকে ইংরেজিতে জিয়ড শব্দটি এসেছে অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে Geoid বা জিয়ড বলে। • ভূপৃষ্ঠে উচুঁ নিচু পাহাড়,পর্বত, মালভূমি, নদী, সমুদ্র অবস্থান করলেও পৃথিবীর আকৃতি এবড়ো খেবড়ো নয় বরং পৃথিবী বেশ মসৃণ। পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল নয় আবার পৃথিবী উপর ও নিচ...